Publisher
১৯ এপ্রিল ২০২১, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাকালে সরকারি কর্মচারিদের সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে কন্ট্রোল রুম

বিশেষ সংবাদদাতা: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ সংক্রমণ দ্রুত ছড়ানোর ফলে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আর এ ভয়াবহতার কারনে সরকার বাধ্য হয়েই সারাদেশে লকডাউন দিয়েছে।

এদিকে এসব কিছু মাথায় রেখে সরকারি কর্মচারীদের প্রাণের সংগঠক বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা চালু করেছে কন্ট্রোল রুম সেবা। গত ১৩ এপ্রিল থেকে এ সেবাটি চালু রয়েছে। এ কন্ট্রোল রুম থেকে সরকারি কর্মচারীরা তথ্য সেবা ভোগ করতে পারবেন। শুধু তাই নয়, যে কোন অসুবিধায় কন্ট্রোল রুমকে কল দেয়ার সাথে সাথে কর্তৃপক্ষ কর্মচারীদের পাশে দাঁড়াবেন। তবে এ সেবা শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার সকল শ্রেণীর সরকারি কর্মচারীরা ভোগ করতে পারবেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাউদ নূর এ শফিউল কাদের (সাউদ) সাংবাদিকদের জানান, করোনা ও লকডাউনের কারনে আমরা ইচ্ছা করলেও অনেক সরকারী কর্মচারীদের সাথে যোগাযোগ করতে পারছিনা। কে কেমন আছে, তেমন কোন খোঁজ খবর নিতে পারছিনা। ফলে অনেক কর্মচারীদের সমস্যা থাকার পরও না জানার কারনে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছিনা। তাই এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ কন্ট্রোল রুমের মাধ্যেই আমরা সকল কর্মচারীদের কাঙ্খিত সেবা দিতে পারবো, তাদের পাশে থাকতে পারবো। আমি এ সেবাটি গ্রহণ করার জন্য সকল সরকারি কর্মচারী ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি।

জরুরী কন্ট্রোল রুমঃ টিম ১

০১৭২৪৫৮১৪৮২, মির্জা নজরুল ইসলাম রানা, রাত ১২টা হতে রাত ২টা।

টিম ২

০১৯৩৬৯৮৫৮৫৫, সাউদ, রাত হতে ২টা থেকে দুপুর ১২টা।

টিম ৩

০১৭৭৬৩৪৬৫৭১, আব্দুস সালাম রুপম, দুপুর ১২টা হতে দুপুর ২টা।

টিম ৪

০১৭৭৭২৭৭৭৭০, আব্দুর রহমান, দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত।

টিম ৫

০১৯৩৬৯৮৫৮৫৫, সাউদ, বিকাল ৪টা হতে রাত ১০টা।

টিম ৬

০১৬৩৫৭১৪৩৯৭, আব্দুল মতিন পাটোয়ারী, রাত ১০টা হতে রাত ১২টা পর্যন্ত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০