news desk
২ মে ২০২০, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় “ব্রাজিলে কফিন সঙ্কট”

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকায় ব্রাজিলে কফিনের সঙ্কট দেখা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা । সংবাদে জানানো হয়, বিশেষ করে আমাজন অঞ্চলের শহর মানাউসে কয়েকদিনের মধ্যে এত বেশি মানুষ মারা গেছে যে, পর্যাপ্ত কফিন জোগান দেয়া সম্ভব হচ্ছে না প্রস্তুতকারীদের পক্ষে। ফলে প্রিয়জনের লাশকে ঠিকমতো কবরস্থ করতে পারছে না শোকার্তরা। কেউ কেউ গণকবরে না গিয়ে মৃতদেহ পুড়ে ফেলতেও বাধ্য হচ্ছেন। মর্গে জমছে মরদেহের স্তূপ।

ব্রাজিলে করোনার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই দৈনিক উচ্চহারে মৃত্যুর ঘটনা ঘটছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ হাজার। মৃত্যুর ব্যাপকতা রোধে সরকারের ব্যর্থতারও খবর শোনা যাচ্ছে। দেশটির বিচার বা আইনমন্ত্রী বলসোনারোর বিরুদ্ধে অনধিকারচর্চা ও নাক গলানোর অভিযোগ এনে পদ ত্যাগ করেছেন।বলসোনারো অবশ্য স্বাস্থ্যমন্ত্রীকে পদচ্যুত করে নিজের দোষ ঢাকার চেষ্টা করেছেন।

আল-জাজিরা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার সবচেয়ে করোনাবিধ্বস্ত এই দেশের মানাউসে কোনও কফিনই পাওয়া যাচ্ছে না। মানাউসের সঙ্গে দেশের আর কোনো শহরের সড়ক, রেল কিংবা নৌযোগাযোগ নেই। জাতীয় অন্ত্যেষ্টিঃক্রিয়া হোম অ্যাসোসিয়েশন ২ হাজার ৭০০ কিলোমিটার দূরের সাও পাওলো থেকে কফিন আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।

মানাউস শহরটি প্রাকৃতিকভাবে চারদিক থেকে জঙ্গলবেষ্টিত। বিশ লাখ অধিবাসীর এই শহরে মৃত্যুহার বেশি হওয়ার পেছনে যথাসময়ে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম না পাওয়াকেই দায়ী করলেন ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অভ ফিউনারেল সার্ভিস প্রোভাইডার্সের প্রেসিডেন্ট লরিভাল পানহোজ্জি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০