Publisher
৪ জুন ২০২৩, ১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মসূচিতে বাধা প্রদানকারীদের তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে বিএনপি

নিজস্ব প্রতি‌বেদক: দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদানকারী ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ করার জন্য একটি ১৪ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি।

শনিবার (৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, বজলুল করিম চৌধুরী আবেদ, আকরামুল হাসান, আবদুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন,ইকবাল হোসেন শ্যামল, যুবদলের কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা মো.মাহবুবুর রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

কমিটির কাজ হলো— গায়েবি ও মিথ্যা মামলা, গুম-খুন,সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা প্রদানকারী ব্যক্তিবর্গের তথ্যাদি সংগ্রহ করা। যেমন— সহিংসতায় লিপ্ত ব্যক্তিবর্গের নাম ও ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহ করা। এই কমিটি সংগৃহীত তথ্য পরীক্ষা ও পর্যালোচনা করে যথাসমীচীন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তা সংরক্ষণ করবেন।

রিজভী বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। দুঃশাসনের অরাজকতায় দেশকে ঠেলে দেওয়া হয়েছে খাদের কিনারে। ভয়ংকর অর্থ সংকটে মানুষের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে,অপরদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা দেশ। লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবনযাত্রা। নিদেনপক্ষে বৈদ্যুতিক পাখা চালানোর জন্যও বিদ্যুৎ মিলছে না। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিদ্যুতের পাশাপাশি চলছে তীব্র গ্যাস সংকট। মিল-কল কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের নামে তথাকথিত কুইক রেন্টালের মালিকানা দলীয় লোকদের দিয়ে অবৈধ সরকার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা মো. আবদুর রহিম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মাহবুব আলম, আকরামুল হাসান, তারিকুল আলম তেনজিং, কামরুজ্জামান দুলাল, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০