Ritesh Beghi
১৬ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায় সাইবার আক্রমণ শুরু করেছে জাশি!’

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখির জেরে নিজের ফেসবুক পেজে ‘সাইবার আক্রমণ’ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, ভুয়া ‘ইমপারসোনেশন’ অভিযোগ দেখিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজ অচল করে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘আমার পেজের বিরুদ্ধে impersonation-এর ভূয়া অভিযোগ করে পেজটি অচল করে দেওয়া হয়েছে। অথচ এটা আমার নিজস্ব পেজ।’

তিনি অভিযোগ করেন, যুক্তিতর্কে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো বন্ধ করার চেষ্টা করছে।

পোস্টে তিনি আরও লেখেন, ‘যুক্তিতর্ক যারা মানতে পারে না, গালিগালাজ যাদের সম্বল, তারা হয়তো মনে করছে পেজ বন্ধ করে দিতে পারলে আমার কথা বন্ধ করা যাবে।’

রাশেদ খান জানান, দীর্ঘসময় ধরে তিনি তার পেজটি গড়ে তুলেছিলেন। এর আগেও তার কয়েকটি ব্যক্তিগত আইডি ডিজঅ্যাবল করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তার ভাষায়, ‘পেজটি দীর্ঘসময় ধরে গড়ে তোলা। ইতোপূর্বে কয়েকটি আইডিও ডিসএবল করে দিয়েছে, আজকে পেজটিও গায়েব করে দিলো।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই হলো তাদের মতপ্রকাশের স্বাধীনতা নামের ভাওতাবাজি!’

পোস্টের সঙ্গে যুক্ত মন্তব্যে তিনি ইঙ্গিত দেন, ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায়’ একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সংগঠিত সাইবার অপারেশন চালাচ্ছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০