Ritesh Beghi
১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ফ্রান্সের ফুটবলারকে পেয়ে শক্তি বাড়াল মরক্কো

নিজের জন্ম ফ্রান্সে, এমনকি তাদের বয়সভিত্তিক দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্বও করেছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। কিন্তু সিনিয়র দলের হয়ে তিনি ২০২৬ ফিফা ফুটবল খেলতে বেছে নিলেন মরক্কোকে। আসন্ন মেগা ইভেন্টের আগে ফিফা তার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে।

মরক্কান বংশোদ্ভুত বুয়াদি ফরাসি লিগ ওয়ানের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডারদের একজন। তাকে নিজেদের জার্সিতে খেলানোর অনুমতি পাওয়ার তথ্য জানিয়ে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বারের কাছ থেকে আসা সিদ্ধান্তে জানা গেছে– বুয়াদির ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদিত হয়েছে। ফলে এখন থেকে মরক্কোর হয়ে সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার জন্য তাৎক্ষণিকভাবে যোগ্য বিবেচিত হবেন তিনি।

আইয়ুব বুয়াদি এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। সর্বশেষ লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে তিনি শেষ পর্যন্ত মরক্কোর হয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিগ ওয়ানের অন্যতম প্রতিভা হিসেবে ধরা হয় বুয়াদিকে। বয়স ১৮ হলেও লিলের একাদশে নিজেকে প্রায় নিয়মিত করে ফেলেছেন।

এখন পর্যন্ত গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৯০টিরও বেশি ম্যাচ খেলেছেন আইয়ুব বুয়াদি। এর আগে তিনি মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার ম্যাচ খেলতে নেমে সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড গড়েন। এদিকে, মরক্কো আগে থেকে দ্বৈত নাগরিকত্ব থাকা খেলোয়াড়দের দলে ভেড়ানোর ক্ষেত্রে জোর তৎপরতা দেখিয়ে আসছে। সম্প্রতি তারা ফ্রান্সে জন্ম নেওয়া আরেক ফুটবলার ইসা দিওপকেও দলে নিতে সক্ষম হয়েছে। এই ডিফেন্ডারের মা মরক্কান।

একইভাবে আয়াক্স আমস্টারডামের ফুটবলার এবং সাবেক বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রায়ানে বুনিদাও মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সবমিলিয়ে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো এবার আরও শক্তিমত্তা নিয়ে ২০২৬ আসরে নামার প্রস্তুতি নিচ্ছে। কয়েকদিনের মাঝেই আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজদের দেশ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। গত আসরে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো এবার গ্রুপ ‘সি’তে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০