news desk
১২ অক্টোবর ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে প্রকাশ্যে অন্তরকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর কেরাণীগঞ্জে বাক-বিতন্ডের জের ধরে ছুরিকাঘাতে কেরানীগঞ্জে প্রকাশ্যে অন্তর চন্দ্র মন্ডলকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শনিবার সকালে কেরানীগঞ্জের গোলচত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।


এদিকে কেরানীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ মজুমদার জানান, অন্তর চন্দ্র মন্ডলের হত্যার ঘটনা জানার পরপরই পুলিশ তাৎক্ষনিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে, পর্যায়ক্রমে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে, গত মঙ্গলবার ঐ এলাকার কিশোরদের সঙ্গে অন্য গ্রামের কিশোরদের বাক বিতন্ডা হয়। পরে এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দেয়। ঐ ঘটনার জের ধরে একদল কিশোর দেশিয় ছুরি নিয়ে কাচারিপাড়া এলাকায় মহড়া দেয়। এ সময় তারা অন্তর ও অভিকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে। এতে অন্তর ঘটনাস্থলেই মারা যায়। অভিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০