news desk
২ অক্টোবর ২০২০, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে মিথ্যা অভিযোগে প্রবাসিকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে গোয়ালখালী এলাকায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে পলাশ সরকার নামে এক আফ্রিকান প্রবাসি।

শুক্রবার (০২ অক্টোবর) সকালে গোয়ালখালীর তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত দক্ষিণ আফ্রিকার প্রবাস জীবন শেষে বিগত ২২শে জানুয়ারী ২০১৯ তারিখে আমার পৈত্রিক বাড়ীতে ফিরে আসি। এরপর থেকে শান্তিপূর্ণ ভাবেই জীবন যাপন করে আসছিলাম। কিন্তু আমার পরিবারের সাথে পূর্ব শত্রুতার জেড় ধরে খোলামোড়া নির্বাসি আইন মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার পরিচয় দানকারী শ্রী নীল রতন মন্টু তার শক্রতা হাসিলের লক্ষ্যে আমার চাচা রামহরি ও রাজহরি সরকারকে ব্যবহার করে আমার বিরুদ্ধে গত ৩০শে সেপ্টেম্বর কেরাণীগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সন্মেলন করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। মূলত আমাকে সামাজিক মানষিক ও অর্থনৈতিক ভাবে হয়রানির উদ্দেশ্যে সে এ ধরনের সংবাদ সম্মেলন করেছে। উক্ত সংবাদ সম্মেলনে রাজহরি সরকার বলেছেন আমার অত্যাচারে সে ৬ বছর যাবত বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, যাহা সম্পূন্য মিথ্যা ও বানোয়াট। মূলত আমি এতদিন দেশেই ছিলাম না। আমি বাড়িতে আসছি মাত্র এক থেকে দেড় বছর আগে। তাহলে তাকে কি ভাবে আমি হয়রানি করলাম ? আইন মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার পরিচয় দানকারি নীল রতন মন্টুর প্ররোচনায় আমার চাচা রামহরি ও রাজহরি আমাকে একাধিক মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবত হয়রানি করে আসছে। সর্বশেষ গত ফেব্রুয়ারী মাসে আমার বিরুদ্ধে নানান মিথ্যা অভিযোগ এনে একটি হয়রানী মূলক মামলা দেয়। যে মামলায় আমি ২৮ দিন জেল আজাত শেষে বর্তমানে জামিনে আছি । আমাদের পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে এক বিচার শালিসের আয়োজন করলে আমার চাচা উক্ত আইন মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার পরিচয় দানকারি নীল রতন মন্টুর কাছে যায়। আমার চাচার হাত ধরে সে উক্ত শালিসে আসে। তখন সে আমাকে বিচারে জিতিয়ে দেওয়ার জন্য আমার কাছে পাঁচ লাখ টাকা দাবী করেন।

আমি তার দাবীকৃত টাকা না দেওয়ায় সে আমার উপর ক্ষিপ্ত হয়ে একের পর এক মিথ্যা প্ররোচনা আমাকে ফাসানোর চেষ্টা করে এবং সে আমাকে এটাও বলে যে এই বাড়িতে তুই কিভাবে ঘর তৈরী করিস সেটা আমি দেখে নেব। আফ্রিকান প্রবাসি আরো বলেন আমাদের উক্ত পারিবারিক বিষয়টি স্থাণীয় ভাবে গ্রাম্য আদালতের মাধ্যমে মিমাংসা হয়। যাহা ৩০০ টাকার স্টাম্পে লিপিবন্ধ আছে। তবুও প্রতিপক্ষ আমার চাচা রাজহরি ও রামহরি উক্ত আইন মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার পরিচয় দানকারি নীল রতন মন্টুর প্ররোচনায় মিমাংসিত বিষয়টিকে নিয়ে আমাকে বার বার হয়রানি করে আসছে। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সঠিক লেখনি দ্বারা এ ধরনের হয়রানি থেকে আমি ও আমার পরিবার রেহাই পেতে চাই। ভবিষ্যতে উক্ত চক্রটির দ্বারা আমার মত আর কেউ যেন হয়রানির শিকার না হয়। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০