news desk
৫ জুন ২০২০, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে চাঁদাবাজির সময় হাতে নাতে যুবলীগ নেতা আটক

প্রাইম টিভি বাংলাঃ

 

কেরানীগঞ্জে  ট্রাক ও পরিবহনে চাঁদাবাজির অভিযোগে  শুক্রবার বিকেলে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. ফরিদ আলী ওরফে ট্রাক ফরিদকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবলীগ নেতা ফরিদ দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো.রমজান আলী মেম্বারের বড় ভাই। পুলিশ জানায়,যুবলীগ নেতা ফরিদ জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড দিয়ে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলে ফরিদ আলী। দিন ও রাতে ঢাকা-দোহার সড়কে পরিহন ও ট্রাক থেকে জোড়পূর্বক চাঁদাবাজী করে। ১/১১ থেকে চাঁদাবাজি শুরু করে ফরিদ। গতকাল বিকেলে ট্রাকে চাঁদাবাজি করার সময় হাতে নাতে ফরিদ আলীকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, ফরিদ আলী ওরফে ফরিদের বাসা জিনজিরা ইউনিয়নের বন্দডাকপাড়া এলাকায়। ফরিদ আলী এক সময় বিএনপি করতো। সে জিনজিরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিল। বিএনপি সরকারের পতনের পর ফরিদ তার ছোট ভাই রমজান আলীর সঙ্গে আওয়ামীলীগের মিছিল মিটিংয়ে অংশ গ্রহন করেন। ছোট ভাইয়ের ক্ষমতার দাপটে দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের ক্রীড়া সম্পাদক পদ ভাগিয়ে নেয়। যুবলীগের পদ পেয়ে বন্দ ডাকপাড়া এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলছে। চাঁদার টাকা দিয়ে দুই ভাই তৈরী করেছে একাধীক ভবন। এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রমজান আলী মেম্বার বলেন, জায়গা ভাড়া নিয়ে ট্রাক স্ট্যান্ড দিয়ে টাকা তোলা কি অন্যায় হয়েছে। পুলিশ বলেছে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছেন। এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ফরিদ একজন পেশাদারী চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধীক অভিযোগ আছে। ফরিদের চাঁদাবাজি রাত আর দিন নেই। ভোর রাত পর্যন্ত মালবাহি ট্রাকে চাঁদাবাজী করতে থাকে। গতকাল চাঁদাবাজি করার সময় হাতে নাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে দক্ষিন থানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০