news desk
২০ অগাস্ট ২০২০, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে জরাজীর্ণ ভবনে ঝুকিপূর্ন বসবাস

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে শহীদ নগর এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছে ২০টি পরিবারের দেড় শতাধিক মানুষ। ২০০০ সালে তৈরি করা ভবনটি একতলা মাটির নিচে। সংস্কারের অভাবে ভবনের অবস্থা এখন জরাজীর্ণ। বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ছাদের ঢালাই ও প্লাস্টার খসে পড়েছে। বৃষ্টি নামলে ছাদের ফাটলের অংশ দিয়ে প্রায় প্রতিটি ঘরের ভিতরে পানি পড়ে । ভবনটিতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির তিনতলা ভবনের নিচতলা দেবে গিয়ে আন্ডারগ্রাউন্ডে পরিনত হয়েছে।
সেখানে বসবাসরত কয়েকজন জানালেন, বিগত ছয় মাসের মধ্যে আমাদের বাড়িওয়ালা আমাদের কোন খোঁজখবর নেয়নি।করোনার মহামারীর মধ্যেও প্রতিটি ভবনে বসবাসরত পরিবারের কাছ থেকে ঘর ভাড়া বিদ্যুৎ বিল সহ বিভিন্ন খরচের টাকা প্রতি মাসেই নিয়ে নেয় বাড়িওয়ালা। ভাড়াটিয়াদের অভিযোগ, বাড়িভাড়া নিলেও বাড়ির এমন দুরবস্থা বাড়িওয়ালা সেদিকে খেয়াল করেনি। বাড়িতে থাকা ম্যানেজারের দায়িত্ব পালনকারী হাবিবুর রহমান জানান,প্রতিটি বাসা থেকে, বিদ্যুৎ বিল সহ সাড়ে ৪-৫ হাজার টাকা ভাড়া নেওয়া হয়। বাড়িওয়ালার পক্ষ থেকে ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার জন্য বলা হয়েছে।
ভবন মালিক মোঃ সালাম কে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ তবে আগামী কিছুদিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার চিন্তাভাবনা করছি। ১বছরের বেশি সময় আগে একজন পরিচিত ইঞ্জিনিয়ার দ্বারা ভবনটি পরীক্ষা করানো হয়েছে। বাড়িভাড়া সম্পর্কে তিনি বলেন , সরকার আমাকে তো বিদ্যুৎ কিংবা গ্যাসবিল মাফ করেনি।আমি কেনো ভাড়া ছেড়ে দিবো। আমার বাড়ি যেমন হোক এখানে থাকতে হলে ভাড়া দিতে হবে।
ঝুঁকিপূর্ণ ভবনটি সম্পর্কে স্থানীয় জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু জানান, এ ব্যাপারে আমি অবগত না। ভবনটি কি অবস্থায় আছে তাহার খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান,এসকল ভবন বা বাড়ীর বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব থাকে। যদি কেহ আমাদের কাছে অভিযোগ করে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০