news desk
১ ডিসেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর দরপত্রে অংশ গ্রহন করছেনা ঠিকাদাররা, উন্নয়ন কাজে বিঘ্ন

নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি- ৪ গত মাসে ৮টি উন্নয়ন কাজের একাধিকবার দরপত্র আহ্বান করলেও সেই কাজের জন্য কোন ঠিকাদার দরপত্র জমা দেননি। এতে উন্নয়ন কাজে বিঘ্নিত হচ্ছে ,ভোগান্তিতে পরেছে সাধারন গ্রাহক। এ ব্যপারে এ আর কোং এর মালিক ঠিকাদার দিজেন্দ্রনাথ বর্মন বলেন, বিদ্যুত কর্তৃপক্ষ কিছুঅযুক্তিক ও অমানবিক শর্ত আমাদের উপর আরোপ করে। যা মেনে আমাদের পক্ষে কাজ করা অসম্ভব। তাই আমরা কেন্দ্রিয় ঠিকাদার সমিতির সিদ্ধান্তমোতাবেক ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ এর আহ্বান করা দরপত্রে অংশ গ্রহন করিনি।কেরানীগঞ্জ পল্লীবিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি মো.আবেদ আলী মন্ডল জানান,কাজ করার সময় দূর্ঘটনায় কোন শ্রমিক আহত বা নিহত হলে আমাদের উপর ৫ লাখ ও ১০ লাখ টাকা ক্ষতি পুরন ধার্যকরেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। অথচ,বিদ্যুৎ লাইন নিয়ন্ত্রন করে বিদ্যুৎ কর্তৃপক্ষ। কোন আলোচনা না করেই একক ভাবে আমাদের উপর ক্ষতিপুরন আরোপ করার প্রতিবাদে কেন্দ্রিয় পল্লীবিদ্যুৎ ঠিকাদার সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর কোন দর পত্রে আমরা অংশ গ্রহন করিনি।
এ ব্যপারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম (কারিগরী ) মো.আব্দুণ নূর জানান, আমরা গত মাসে ৮টি উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করলে পল্লী বিদ্যুতের কোন ঠিকাদার সে আহ্বানে সাড়া দেয়নি । বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০