news desk
৩ অক্টোবর ২০২০, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পরকীয়ার জেরে স্বামী খুনের অভিযোগ স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে পরকীয়ার জের ধরে স্বামীকে হত্যা অভিযোগ উঠেছে স্ত্রী পারভিন বেগম(৩০) এর বিরুদ্ধে। নিহত স্বামীর নাম মোঃ মামুন(৩৬) সে চকবাজার প্লাস্টিকের কারখানায় কাজ করতেন।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ পারভীন বেগম কে আটক করেছে। শুক্রবার রাতে কেরানীগঞ্জ মডেল থানা শাক্তা ইউনিয়ন এর নতুন ভাড়ালিয়া হাফেজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িওয়ালা হাফিজ মিয়া স্ত্রী পারভীনের বড় বোনের স্বামী । বড়বোন ও তার স্বামী হাফিজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মডেল থানা পুলিশ।
নিহতের ভাগ্নে মোঃ কামাল মিয়া জানান,নিহত মামুন চকবাজার ইসলামবাগ এলাকার মনা হাজির গলির ৭০/২৫ নং নিজস্ব বাসায় বসবাস করতেন। শুক্রবার রাতে তার স্ত্রীর বড় বোনের বাড়িতে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। নিহতের স্ত্রী পারভীন বেগম মামুনের ভাগ্নিকে জানান তার মামা (মামুন) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা ভোরে সে বাড়িতে গিয়ে দেখতে পাই মামার মরদেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশকে খবর দেই। তিনি আরো বলেন,তার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত মামুনের বাবা আব্দুল মিয়া জানান,মামুন তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়।মামুন বোনের বাসায় না গিয়ে স্ত্রী ফোন পেয়ে তার বড় বোনের বাসায় যায়। রাতে মামুনের ভাগ্নিকে স্ত্রী পারভীন জানায়,তার মামা গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। মামুনের বাবা আরো বলেন,পারভীনের বড় বোনের সাথে মামুনের অনেকদিন যাবত বিবাদ ছিল। ছেলের স্ত্রীর পরকিয়ার বিষয় জানার কারনে আমার ছেলেকে হত্যা করেছে। মামুনের পিতা হত্যাকারীদের সঠিক বিচার ও ফাঁসি দাবী জানান।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান,এ হত্যা কান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি । ঘটনাটি যেহেতু রহস্যজনক । তাই এবিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্ত্রী পারভীন কে আটক করা হয়েছে।নিহতের বাবা আব্দূর রাজ্জাক মিয়া বাদী হয়ে মামলা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০