news desk
৪ নভেম্বর ২০২০, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পৃথক দুই লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে একদিনে পৃথক দুটি মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এরমধ্যে একটি মৃতদেহ উদ্ধার করা হয় কেরানীগঞ্জ মডেল থানাধীন বড় ভাওয়াল এলাকার একটি ধান ক্ষেত থেকে, অপর লাশটি দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় আন্ডার বাইপাস এলাকা থেকে উদ্ধার করা হয়।পুলিশ লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই মোঃ খাইরুজ্জামান জানান , কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাওয়াল এলাকা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বড় ভাওয়াল এলাকায় ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন লাশটি দেখতে পেয়ে ভীর ।পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করি। উদ্ধার হওয়া লাশটি মিলন (৩০) নামে এক ব্যক্তির বলে শনাক্ত করে এলাকাবাসী। মিলনের বাবার নাম আব্দুল মান্নান। সে কেরানীগঞ্জের বড় ভাওয়াল এলাকায় পশ্চিম পাড়ায় ইয়াসিন মেম্বারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বসবাস করতেন। নিহত মিলনের গলায় জখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে মিলনকে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
দক্ষিন কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোঃ শাকিল(২৫) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই মো: নবী জানান, গতকাল রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় রাজেন্দ্রপুর আন্ডার পাসের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। শাকিল কাজ শেষে রাজেন্দ্রপুর তার বাড়িতে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে বাই সাইকেল আরোহী নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় পৃথক দুটি মামলা করার ব্যবস্থা গ্রহন করেছে থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০