news desk
২৬ ফেব্রুয়ারী ২০২০, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

সম্মেলনের চিত্র

এস.ইসলাম সনেট
কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর কেরানীগঞ্জে বহু প্রতিক্ষিত জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া ও বাবরী মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। তবে প্রশাসনের অনুমতি না মিলায় বাবরী মসজিদের নাম স্থগিত করা হয়েছে। প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ সফির অনুপস্থিতিতে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
বুধবার বেলা ৯ টায় ইসলামী মহা সম্মেলনে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম সমকালীন ইসলাম ও ইসলামী রাষ্ট্র নিয়ে আলোচনা করেন। মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা জুনাইদ আল হাবিব,মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, মাওলানা খুরশিদ আল কাসেমী,মাওলানা সাখাওয়াত হোসেন আল রাজি সহ অনেকে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সম্মেলনের প্রধান অতিথি আল্লামা আহমদ সফি উপস্থিত না থাকলেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুয়তের আমীর আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর ও মাওলানা আবুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রায় ২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত মসজিদ কাম কমপ্লেক্স টি দেশ এবং দেশের বাহিরের লোকজনের দানের অর্থে নির্মিত হচ্ছে। তিন বিঘা জমির উপর নির্মিতব্য ইতিহাসের স্মারক এ মসজিদটির জমি ক্রয় ও নির্মাণব্যয় নির্বাহে ৩১৩ প্রতিষ্ঠাতা সদস্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে ।
মুঘল সম্রাট বাবর ১৫২৮-২৯ সালে ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরে ঐতিহাসিক বাবরী মসজিদ প্রতিষ্ঠা করে। মসজিদ নির্মাণের কয়েক শত বছর পর উগ্রবাদী হিন্দুরা তাদের ধর্মের কল্পিত রামচন্দ্রের জন্মভূমির দাবি তুলে। ১৯৯২ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রায় পাঁচশত বছরের প্রাচীন মসজিদটিকে ভেঙ্গে দেয় । এর প্রভাব পরে বিশ্ব মুসলিম জাহানে। বাংলাদেশেও ঘটে তার সর্ববৃহৎ বিস্ফোরণ। শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাবরী মসজিদ লংমার্চের মাধ্যমে পরিচালিত হয় স্মরণকালের বৃহত্তর আন্দোলন।সে আন্দোলন বাবরী মসজিদ রক্ষায় বিশ্বজনমত গঠনে রাখে বিশাল ভূমিকা। কিন্তু বিশ্বজনমত, ন্যায়-নীতিবোধ এমন কি নূন্যতম যুক্তিরও কোনো তোয়াক্কা না করে ভারতের সুপ্রীমকোর্ট বাবরী মসজিদকে তার যথাস্থানে হতে বিলুপ্তির নির্দেশ দেয় । ইতিহাসের কলংকজনক এ রায় শান্তিকামী বিশ্ববাসীর মনে ঘৃণার জন্ম দেয়। মুসলিমদের বিশ্বাস আবারো মুক্ত হবে পাঁচশত বছরের পুরোনো এই পবিত্র মসজিদ।বাবরী মসজিদের গম্বুজ থেকে আবার ধ্বনিত হবে আযানের সুমধুর সূর ।
বাবরী মসজিদের রক্তস্নাত ইতিহাস ও বাবরী মসজিদ রক্ষায় শায়খুল হাদীস রহিমাহুল্লাহর ঈমানী আন্দোলনের চেতনাকে জাগরিত রাখতে জামিয়াতুত তারবিয়াহ-কলাতিয়া ক্যাম্পাসে “বাবরী মসজিদ” নামে একটি সুবৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আধুনিক নান্দনিকতার সাথে বাবরী মসজিদের আদলে প্রাচীন গম্বুজের মিশেলে তৈরি করা হয়েছে মসজিদটির স্থাপত্য নকশা, যা দর্শককে মনে করিয়ে দিবে বাবরী মসজিদের ইতিহাস আর আগামী প্রজন্মের হৃদয়ে জাগিয়ে তুলবে চেতনার মশাল! আর মাদ্রাসাটি হবে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে আরবির সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে শিক্ষার্থীরা। জালালাইন শ্রেনী থেকে দাওরায়ে হাদিস এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় লেভেলের মাস্টার্স পর্যন্ত পাঠদান করা হবে। কেরানীগঞ্জের কলাতিয়ায় এর মুল ক্যাম্পাস হলেও দেশের বিভিন্ন স্থানে থাকবে এর শাখা ক্যাম্পাস। এই ক্যাম্পাস শুধু দাড়ি ওয়ালাদের নয় দেশের সকল মুসলিমদের জন্য পথ প্রদর্শক।
এসময় কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা জেলার পুলিশের বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) আসাদুজ্জামান টিটু বলেন, পুলিশের পক্ষ থেকে দেশের বরেণ্য আলেমদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। যে কোন প্রকার নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০