news desk
১৬ ফেব্রুয়ারী ২০২১, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জ থেকে অস্ত্র উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারা নগর ইউনিয়নের জয়নগর এলাকা থেকে দুটি অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার মধ্যরাতে মডেল থানার জয়নগর পুকুর পাড় এলাকার ফাহাদ হোসেনের বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
জয়নগর এলাকার সৌদি প্রবাসী আমিনুর রহমান হিমেল জানান,ফাহাদ নামের এক সন্ত্রাসী গত রোববার রাতে আমাকে পিস্তল দেখিয়ে চাঁদা দাবী করে ও পিস্তলের বাট দিয়ে চেহারায় জোরালে আঘাত করে। এতে আমি ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়ীতে যাই। এবং ৯৯৯ এ ফোন দেই। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি জানতে পেরে সন্ত্রাসী ফাহাদ পালিয়ে যায়।
হিমেল আরো জানান,২০১৯ সালের ১৪ জানুয়ারী ফাহাদ পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। সে সময় ফরহাদ পিস্তল থেকে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে রোববার রাতে যে পিস্তলগুলো পুলিশ উদ্ধার করেছে সে পিস্তলের রঙয়ের সাথে আগের পিস্তলের মিল নেই।
স্থানীয়দের ধারনা ফাহাদ এলাকায় বিভিন্ন অনৈতিক কাজের জন্য অস্ত্র সরবারহ করতো বলে ধারনা করছেন এলাকাবাসী । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ফাহাদ কোন সন্ত্রাসী গ্রুপের সাথে সংযুক্ত থাকতে পারে না হলে সে নতুন নতুন অস্ত্র কোথায় পায়।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, গতকাল রোববার রাতে আমরা ৯৯৯ এ ফোন পাই । ফোন পেয়ে দ্রুত সেখানে গিয়ে বাড়িটি ঘিরে ফেলি । পুলিশের উপস্থিতি টের পেলে ফাহাদ পালিয়ে যায়। পরে বাসায় তল্লাসি চালিয়ে ওয়ারড্রব থেকে একটি অরিজিনাল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করি। অবৈধভাবে অস্ত্র রাখার জন্য ১৮৭৮ সনের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে মডেল থানায় আরো মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০