news desk
২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গতিহীন বাজারে কমেছে লেনদেন ও সূচক

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে ফের ঝিমিয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। বাজারে লেনদেনের পরিমাণ কমেই চলেছে। সর্বশেষ সপ্তাহেও লেনদেন কমেছে ব্যাপকভাবে। একইসাথে কমেছে বাজারের সব মূল্যসূচক।

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর মূল্য সংশোধন পর্যায়ে বিনিয়োগকারীদের একটি বড় অংশের বিনিয়োগ আটকে গেছে।

টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। তাতে গত সপ্তাহেও বাজারে বেশিরভাগ শেয়ারের মূল্য ও সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেন।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫৯ দশমিক ৬০ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৯ দশমিক ০৩ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৪৭৫ দশমিক ৯৯ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৫ হাজার ৪১৬ দশমিক ৩৯ পয়েন্টে নেমে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৯ দশমিক ৭৮ পয়েন্ট কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৫ দশমিক ১২ পয়েন্ট কমেছিল।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে শরীয়াহ সূচক ডিএসইএস ১৬ দশমিক ৬১ পয়েন্ট কমেছে, যা আগের সপ্তাহে ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২১ টির, কমেছে ১২৬ টির। আর ১১৮ টির দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে ৬টি কোম্পানির কোনো শেয়ার কেনাবেচা হয়নি আলোচিত সপ্তাহে।

গত সপ্তাহে বাজারে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে লেনদেনে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক ৫৮৩ কোটি ৮২ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, আগের সপ্তাহেও যার পরিমাণ ছিল ৮৮৭ কোটি ৫৩ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৪ দশমিক ২২ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০