news desk
২৩ মার্চ ২০২১, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে স্বামীকে মোটরসাইকেল কিনে না দেয়ায় মেয়ের হাতে মা খুন

স্বামীর দাবি অনুযায়ী মায়ের কাছে মোটরসাইকেল কেনার জন্য ১ লক্ষ টাকা চেয়ে না পেয়ে মাকে গলা কেটে হত্যা করেছে আপন মেয়ে। নাটোরের গুরুদাসপুর পৌর সদরের উত্তর নারিবাড়ী গ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনা। ওই হতভাগা মায়ের নাম সেলিনা বেগম (৪৫) ও ঘাতক মেয়ের নাম ববি আক্তার (২০)। এ ঘটনায় ববিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে ববি তার মায়ের কাছে তার স্বামীর জন্য মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য ১ লাখ টাকা দাবি করেন। এনিয়ে মা-মেয়ের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিকাল ৪টার দিকে ব্লেড দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ববি তার মাকে হত্যা করার কথা স্বীকার করেছে। বাড়ীতে একা পেয়েই ববি তার মায়ের গলায় আকস্মিক ভাবে ধারালো ব্লেড দিয়ে কয়েকবার পোজ দিলে মা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, চাকুরীর কারনে প্রতি দিনের মতো সোমবার সকালে তিনি কাজে চলে যান। তার ছোট মেয়ে ববি বাসায় ছিলো। সোমবার সন্ধ্যার পুর্বে তিনি ফোনে হত্যার খবর জানতে পারেন। ববি তার মাকে হত্যা করার পর আমার বাড়ীর ভাড়াটিয়া শিরিন শিলাকে নিয়ে কৌশলে কাপড় কিনতে পাশের দোকানে যায় এবং কিছুক্ষণ পর বাজার থেকে ফিরে এসে কে বা কারা তার মাকে খুন করেছে বলে নাটক সাজিয়ে কান্না কাটি শুরু করে আমার ভাইদের নাম বলতে থাকেন।
গুরুদাসপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, নিহত সেলিনা বেগমের ছোট মেয়ে ববির অসঙ্গতিপূর্ন কথাবার্তা বলায় তার প্রতি সন্দেহ হয় এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ববির পরিহিত বিভিন্ন কাপড়-চোপর ধৌত করার জন্য বালতিতে রাখায় সন্দেহ আরও ঘনীভূত হয়। জিজ্ঞাসাবাদে এক পযার্য়ে ববি হত্যার কথা স্বীকার করে। এসময় পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ববির ভ্যানেটি ব্যাগ হতে ৯ ভরি সোনা, নগদ ১৬ হাজার ৭৬০ টাকা পায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত সেলিনার বড় ভাই সুলতান আহমেদ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

অমর ডি কস্তা,
নাটোর প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০