Ritesh Beghi
২৩ এপ্রিল ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেফতার কর্মীদের পরিবারের পাশে শিরিন শারমিন থাকবেন দাবি করে পুরনো ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা দিয়ে বলেছেন, গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের পরিবারের পাশে থাকবেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে কেউ গ্রেফতার হলে তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন। 

ড. শিরীন শারমিন চৌধুরীর নামে খোলা একটু ভুয়া ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচারের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার কিংবা পরিবারের স্বজনদের পাশে থাকার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, কোভিড-১৯ পরিস্থিতি সামাল দিতে সংসদের ভূমিকা প্রসঙ্গে ২০২০ সালে তার দেওয়া একটি বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Inter-Parliamentary Union (IPU)’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৯ আগস্টে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণে এবং এর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সংসদ কীভাবে কোভিড-১৯ পরিস্থিতি সামাল দিতে পারে সে বিষয়ে শিরিন শারমিনের বক্তব্যের অংশ। ২০২০ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত ‘Fifth World Conference of Speakers of Parliament’ এবং ’13th Summit of Women Speakers of Parliament’ এর অংশ হিসেবে ভিডিওটি তৈরি করা হয়েছে বলেও জানা যায়।

পাশাপাশি, একই দিনে অর্থাৎ ২০২০ সালের ১৯ আগস্টে ‘Inter-Parliamentary Union’ এর ফেসবুক পেজেও আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিও এবং ক্যাপশন থেকেও একই তথ্য জানা যায়।

এছাড়া, ড. শিরীন শারমিন চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণেও ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারির পর আর কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গত ৭ এপ্রিল গ্রেফতার হন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে তাকে আসামি করা হয়েছিল। তবে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেখান যে, সংশ্লিষ্ট ঘটনায় ড. শিরীন শারমিনের প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। পরবর্তীতে, গত ১২ এপ্রিল তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

সুতরাং, শিরিন শারমিন গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন শীর্ষক এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০