Publisher
৩০ এপ্রিল ২০২১, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লোব বায়েটেকের বঙ্গভ্যাক্সের জন্য সহযোগিতার আহ্বান জিএম কাদেরের

নিউজ ডেস্ক: দেশের অভ্যন্তরে গ্লোব বায়েটেকের বঙ্গভ্যাক্সকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হলে এ মুহুর্তে দেশীয় উৎস থেকে তৈরি টিকা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকত বলে অভিমত ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

এক বিবৃতিতে বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গভ্যাক্সের বিষয়ে যথাযথ ব্যবস্থা এখনো নেওয়া যায়। করোনা টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা সেটা স্পষ্ট নয়। টিকার বিষয়ে জনগণ বিস্তারিত জানতে চায়।

জিএম কাদের বলেন, রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মের ভ্যাকসিন আমদানি এবং যৌথ উৎপাদনের পাশাপাশি ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানিতে প্রচেষ্টা থাকতে হবে।

তিনি আরও বলেন, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনো কয়েক লাখ মানুষ অপেক্ষা করছেন। এখন প্রমাণ হলো, বিকল্প উৎস না রেখে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত ভুল ছিল। আন্তর্জাতিক টিকা কূটনীতিতে অদূরদর্শিতার পরিচয় দিয়েছিল বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০