news desk
৯ অক্টোবর ২০২০, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে পূনরাই আরো এক অটো চার্জার ভ্যান চালক খুন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী চারঘাট উপজেলায় দ্বিতীয় দিন আরো একজন অটো চার্জার ভ্যান চালক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চারঘাট মডেল থানা ইন-চার্জের দায়িত্বে অবহেলার কারনে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

আজ শুক্রবার রাত অনুমান ৮.১৫টার সময় উপজেলার বালিয়াডাংগা গ্রামের টিপু উকিলের বাড়ির পুকুরের কাছে দূর্বৃত্তরা খুন করেছে ভ্যান চালক জালাল উদ্দিনকে (৫০)। মৃত ব্যাক্তি উপজেলার মেরামতপুর গ্রামের মৃত জাদব মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধায় ৭.৪০টার দিকে চারঘাট বাসষ্টান্ড থেকে বালিয়াডাংগা যাবে বলে যাত্রীবেশে দুইজন লোক ভ্যানটি ভাড়া করে নিয়ে যায়। পথ মধ্যে ওই গ্রামের নির্জণ এলাকায় সুযোগ নিয়ে দূর্বৃত্তরা জালালকে ছুরি আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশি কামরুজ্জামান আহত ব্যাক্তিকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বলেন, ছুরি দিয়ে মাথা ও গলায় আঘাত করার কারণে অতিরিক্ত রক্ত খরন হয়েছে যার দরুন ওই ব্যাক্তিকে বাচাঁনো সম্ভব হয়নি।

উৎসুক জনতা অভিযোগ করে বলেন, বর্তমান থানা ওসি সুমিত কুমার কুন্ডুর চারঘাট মডেল থানার দায়িত্ব নেয়ার পর থেকেই অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই উপজেলার জনগনের জান মালের নিরাপত্তায় টহলরত পুলিশের বেশ অপরাগতা লক্ষ্য করা গেছে। চিহিৃত স্পট এলাকয় পুলিশের বিচরণ চোখে পড়ার মত নয়। সর্বপরি থানার বাহিরে এবং অভ্যন্তরিণ উভয় সংকট প্রমান বহন করছে। ওই সময় স্থানীয়রা চারঘাট থানায় একজন চৌকশ পুলিশ কর্মকর্তার দাবি জানান।

চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার নুর-অলাম গনমাধ্যমকে বলেন, প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে ভ্যান চুরির করার উদ্দ্যেশেই এই হত্যার সূত্রপাত। গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুটই খুন হয়েছে যারা অটো চার্জার ভ্যান চালক ছিলেন। থানা পুলিশের দায়িত্ব ও কর্তব্য অবহেলার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হবে। এই হত্যার বিষয়ে পারিবারিকভাবে একটি মামলার প্রস্তুতী চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০