news desk
৩০ জুলাই ২০২০, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে ৫০ হাজার টাকাসহ অজ্ঞানপার্টির ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর চারঘাট মডেল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকাসহ অজ্ঞানপার্টির একজন সদস্যকে গ্রেফতার করেছে।

আটককৃত ব্যক্তির নাম হাসান মাহামুদ(২৮)। সে সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। থানা সূত্রে জানাযায়, গত ২৫ জুলায় দুপুর অনুমান ২টার সময় চারঘাট উপজেলা গেট সংলগ্ন মেসার্স মাহী ট্রেডার্স নামক রড-সিমেন্টের দোকানের ব্যবস্থাপক গোলাম মোস্তফা (৫৪) কে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কৌশলে চায়ের সাথে চেতনানাশক দ্রব্যাদি মিশিয়ে উক্ত চা পান করায়। চা পান করার পর গোলাম মোস্তফা অজ্ঞান হয়ে পড়লে দোকানের ক্যাশবাক্সে থাকা আশি হাজার টাকা নিয়ে যায়। ঘটনা সংক্রান্তে দোকানের মালিক মোসাঃ ফরিদা চারঘাট থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত হাসান মাহামুদকে অদ্য ৩০ তারিখ রাত অনুমান ১২.৩০ টার দিকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে এবং তার কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এতথ্য নিশ্চিহ করেছন ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০