Publisher
২৮ ডিসেম্বর ২০২১, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চালক হয়তো ঘুমাচ্ছিল, বাস চালাচ্ছিল হেলপার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার সকালে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া এনা পরিবহনের বাসের চালক মিজানুর রহমানকে আটক করেছে র‌্যাব।

এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ জানান, এ ঘটনার পর চালকের সঙ্গে তার কথা হয়নি। টার্মিনালে যারা ছিল, তাদের কাছ থেকে ঘটনা শোনার পর ধারণা করছেন, হয়তো চালক ঘুমাচ্ছিলেন। বাসটি চালাচ্ছিলেন হেলপার শাওন।

সড়ক বিভাজক ভেঙে সড়কের বিপরীত লেনে বাস চলে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে খন্দকার এনায়েত জানান, বাসটি তার কোম্পানির অধীনে চললেও তিনি এর মালিক নন। তারপরও সব দায়দায়িত্ব নেবেন। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসকে ক্ষতিপূরণ দিতে রাজি আছেন।

খন্দকার এনায়েত সড়ক পরিহন মালিক সমিতির মহাসচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা অভিযোগ করছেন, খন্দকার এনায়েতের ক্ষমতার জোরেই তার কোম্পানির বাসগুলো সড়কে বেপরোয়া চলে।

এ অভিযোগের জবাবে তিনি বলেন, ক্ষমতার জোর থাকলে তো মামলা হতো না। চালক আটক হতো না।

তিনি আরও জানান, বাসটি আগের রাতে সিলেট থেকে এসেছে। চালক সারারাত বাস চালিয়েছে। টার্মিনালের লোকজনের কাছে শুনেছেন, চালক সকালে হয়তো বাসায় ঘুমাতে গিয়েছিলেন। চাবি পেয়ে হেলপার শাওন খালি বাস নিয়ে টার্মিনাল থেকে বের হয়। দুর্ঘটনার সময় বাসে যাত্রী ছিল না। শাওন ঘটনার পর থেকে পলাতক। তাই আসলে কী ঘটেছিল তা এখনও জানতে পারেননি।

খন্দকার এনায়েত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবহন মালিকদের মন্দ লোক হিসেবে তুলে ধরা হচ্ছে। মালিক সমিতির নেতা হওয়া কি অপরাধ? কোনো মালিক চায় না তার বাস বেপরোয়া চলুক। দুর্ঘটনা ঘটাক। এতে মালিকের ক্ষতি হয়। কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে একেকটি বাস কেনা হয়েছে। দুর্ঘটনায় বাসের ক্ষতি হলে মালিক পথে বসে যায়।

তার কোম্পানির বিরুদ্ধে বেপরোয় বাস চালানোর অভিযোগ উঠলেও খন্দকার এনায়েত সমকালকে বলেন, এনা পরিবহনের চালকদের প্রশিক্ষিত করতে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিভিন্ন জেলায় গিয়ে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মহাসড়কে ৮০ কিলোমিটারের বেশি গতিতে বাস চালানো নিষিদ্ধ। খন্দকার এনায়েতের দাবি, তার প্রতিষ্ঠান এ নিয়ম মেনে চলতে বাসে গভর্নর সিল লাগিয়েছে। চালকদের কেউ কেউ তা ভেঙে ফেলে বেশি গতিতে গাড়ি চালালে ধরা পড়া মাত্র তাকে শাস্তি দেওয়া হয়। মঙ্গলবারের ঘটনায় যার দায় রয়েছে— সে শাস্তি পেলে এনা পরিবহন আপত্তি করবে না, বরং সহযোগিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০