Ritesh Beghi
২৬ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোট ধরা পড়েনি মেসির, কবে ফিরতে পারবেন মাঠে

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও সর্বশেষ মেডিকেল পরীক্ষায় স্বস্তিদায়ক খবর পাওয়া গেছে। ক্লাবের হয়ে শেষ ম্যাচে মাঠ ছাড়তে হওয়ায় তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, বিশেষ করে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পরিকল্পনায় তার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল।

ইন্টার মিয়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির গুরুতর কোনো চোট ধরা পড়েনি। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে সামান্য পেশির টান তৈরি হয়েছে। তবে মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানানো হয়নি।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটের সময় মেসি বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন। পরে তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দেয়।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে যে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ও অতিরিক্ত চাপের প্রভাব রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে মাঠে ফেরার সময় নির্ধারণ করবেন।

এদিকে ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসি শুধু সাময়িক অস্বস্তিতে ভুগছেন, পরীক্ষায় কোনো গুরুতর চোটের বিষয় নিশ্চিত হয়নি।

আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর পাঁচ দিন পর আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। এর আগে দলটি আগামী সপ্তাহে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০