Publisher
২৯ ডিসেম্বর ২০২৩, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় হাজার কোটি টাকা খেলাপি ঋণ, শিল্পপতি রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ঋণখেলাপি নুর জাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা কালের কণ্ঠকে বলেন, জহির আহমদ রতনকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা রয়েছে।

তাকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, প্রায় ছয় হাজার কোটি টাকার শীর্ষ ঋণখেলাপি নুর জাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের ভোগ্য পণ্য ব্যবসা করতেন। তিনি অগ্রণী, জনতা, কমার্স ও সাউথ ইষ্ট ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন।

তার বিরুদ্ধে প্রায় ২০-৩০টি মামলা চলমান রয়েছে। অর্থঋণ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন।

কোতোয়ালী থানা ও চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের শীর্ষস্থানীয় ভোগ্য পণ্য ব্যবসায়ী জহির আহমেদ রতন খাতুনগঞ্জে ভোগ্য পণ্যেরে ব্যবসা করতেন। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে নূরজাহান গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের নামে কয়েক হাজার কোটি টাকা ঋণ নেন।

ওই সময়ে চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় জমি কিনে সেখানে দেশের অন্যতম বৃহৎ ভোজ্যতেল পরিশোধন কারখানাও স্থাপন করে নূরজাহান গ্রুপ। পণ্য আমদানির পর ব্যাংকের দায় পরিশোধ না করে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, জমি ক্রয়, ভোগবিলাস ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জাতীয় সংসদে তালিকাভুক্ত দেশের শীর্ষ ঋণখেলাপির তালিকায় নাম লিখিয়েছেন জহির আহমেদ রতন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০