Publisher
২৩ ডিসেম্বর ২০২৩, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছুটির দিনে রাজধানীতে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচার শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন আজ। তাই শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। পথে-পথে চালাচ্ছেন গণসংযোগ, চাইছেন ভোটারদের সমর্থন।

রাজধানীর হেভিওয়েট প্রার্থীরাও এর ব্যতিক্রম নন। সকালেই নির্বাচনী প্রচারে নামেন ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তিনি মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে প্রচারণা শুরু করেন।

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন ঘিরে চারদিকে উৎসবমুখর পরিবেশ। অদৃশ্য চোরাগোপ্তা হামলা চালিয়ে ভোট বন্ধ করা যাবে না। মোহাম্মদপুর-আদাবরের ভোটাররা তাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, এমনটাই প্রত্যাশা তার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য জানান, নির্বাচনে তার সব প্রতিপক্ষ সবাইকে শক্তিশালী ভাবেন তিনি।

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমও প্রচারণায় নেমেছেন। রাজধানীর শান্তিনগর থেকে শুরু হয় তার জনসংযোগ।

নৌকার এ প্রার্থী বলেন, বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন নির্বাচনের মাঠে কোনো প্রভাব ফেলবে না। ৭ জানুয়ারি ভোটদানের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান তিনি।

ধানমন্ডির কলাবাগান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মানুষের ব্যাপক আগ্রহ দেখে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।

ফেরদৌস আরও জানান, এটা তার জন্য নতুন অভিজ্ঞতা। এতোদিন আওয়ামী লীগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে অন্যদের প্রচারণা করেছেন। এবার নিজে প্রার্থী হয়ে প্রচার-প্রচারণা উপভোগ করছেন।

এদিকে গণমুক্তি জোটের চেয়ারম্যান ও ঢাকা ১০ আসনের ছড়ি প্রতীকের প্রার্থী ড. ইফতেখার শাহরিয়ার ফুয়াদ বলেন, জনগণের কাছে ভালো সাড়া পাওয়া যাচ্ছে তারা ভোট দিবেন বলে আশ্বাস দিচ্ছে। কিন্তু  ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের পাত্তা না দিয়ে স্থানীয় পাতি নেতারা ডিস্ট্রাব করছে। ফলে প্রচারণার চেয়ে বেশি সময় ব্যয় হচ্ছে এসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০