news desk
৩০ এপ্রিল ২০২০, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে কৃষকলীগ নেতা নজরুল বাহিনীর তান্ডব, গুরুতর আহত ২, আতঙ্কে চেয়ারম্যান

বিশেষ প্রতিধিনি : জামালপুরের মেলান্দো উপজেলায় ঘোষেরপাড়া ইউনিয়নের, বীর ঘোষেরপাড়া গ্রামের আনিসুর রহমানের বাড়ি দখলে নিতে তার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীর মাথার দুই পাশে গুরুতর জখম ও আনিসকে মারধর করে তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মেলান্দো উপজেলার ঘোষপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লিপি বেগম (৩২) ও তার স্বামী আনিসুর রহমান (৩৮)।

আহত আনিসুর রহমান জানায়,সালাম উদ্দিন, নজরুল ও সুলতান তাদের সাথে প্রায় ২০জন সদস্য নিয়ে তার বাড়িতে ধর্ষণ ও হত্যার উদ্দেশ্য হামলা চালায় এবং তাকে ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করে। হামলায় তার মাথার দুই পাশেই গুরুতর জখম হয়েছে সেখানে সেলাই করা হয়েছে। বর্তমানে তারা জামালপুর জেনারেল হসপিটালে ভর্তি আছে তারা কোন রকম স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ছুটে আসে।
আনিসুর রহমান বলেন আমার স্ত্রী গুরুতর আহত হওয়ায় তাকের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখন তিনি যে বাড়িতে ফিরে যাবেন সেই অবস্থা নেই, এবং বাড়িতে তার বাপ-চাচারা অবরুদ্ধ অবস্থায় আছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, নজরুল ইসলাম,সালাম উদ্দিন, সুলতান, সাব্বির, ফারুক, ফরহাদ তাদের সন্ত্রাসী বাহিনীরা আমার বাসা ঘেরাও করে রেখেছে এবং বাসা থেকে কাউকে বের হতে দিচ্ছে না। তিনি সেখানে গেলে আবার তাকে মারধর করবে বলে জানান। তিনি তাদের স্থানীয় জনপ্রতিনিধি বিষয় জানিয়েছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত নজরুল ক্ষমতা বিষয়ে স্থানীয়দের কাছে খোঁজ নিলে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন জানায়, নজরুল বিদেশে ছিল বিদেশ থেকে আসার পর টাকা পয়সার জুড়ে ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি পদ বাগিয়ে নেয়। কৃষকলীগের পদ পাওয়া পর থেকে কাউকে তোয়াক্কা করে না, বেপরোয়া ভাবে মানুষের জমি দখল থেকে শুরু করে সকল অপকর্ম করে যাচ্ছে । শুধুমাত্র এই দলীয় ব্যানার তার সকল ক্ষমতার উৎস। দলীয় লোক হওয়ায় সাধারন মানুষ ভয়েও তার সাথে বিরোধ করে না।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিধিনি ঘোষপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শুনেছি কিন্তু সেখানে যাবো আমার এই ক্ষমতা নেই। যারা হামলা চালিয়েছে তারা অনেক সাংঘাতিক লোক আমি সেখানে গেলে আমার উপর হামলা চালাতে পারে। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে সমস্যা চলে আসছে। আমি দুই পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ৫টি বৈঠক করেছি কিন্তু সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছি। পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়ে তাকে জানালে তিনি বলেন, অহেতুক আমি কারো ঝামেলা জড়াতে পারবো না আপনারা আইনশৃঙ্খলা বা্হিনীর সহায়তা নিন।

এ ব্যাপারে মেলান্দো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোনে কল দিয়ে যোগাযোগা করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০