news desk
৪ জুন ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাংগাইল ভূয়াপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

টাংগাইল জেলা প্রতিনিধিঃটাঙ্গাইলের ভূঞাপুরে ২ টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা জাহিদ ও জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ৩ জুন ) টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার গোবিন্দাসি ঘাট এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে আরও অংশ নেন এসআই আনিসুর রহমান, নিকুঞ্জ রায়, আ. মোমেন, মো. মনিরুজ্জামান ও গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই মো. আল আমিনসহ তাহার সঙ্গীয় ফোর্স।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, গত ৩ জুন বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানাধীন গোবিন্দাসী খেয়াঘাটে অভিযান চালিয়ে ১টি কালো রংয়ের বাজাজ কোম্পানীর XCD-125 cc মোটরসাইকেল এবং ১টি কালো লাল রংয়ের বাজাজ কোম্পানীর DISCOVER-125cc মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃতদের পরিচয় শনাক্ত করা হয়েছে তারা হলেন, আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা একাধিক মামলার আসামী জাহিদুল ইসলাম ওরফে জাহেদুল (৩৪), পিতা- মৃত আবুল কাশেম ওরফে কান্দু, গ্রাম- মালিপাড়া, থানা-শাহজাহানপুর, জেলা-বগুড়া ‍ও জুয়েল (২৮), পিতা-আলম, গ্রাম- গটিয়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ ।

আসামীদের বিরুদ্ধে ভূঞাপুর থানার ০৪/০৬/২০২০ তারিখে ৪১১/৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০