admim
১৯ জুন ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে পটুয়াখালীসহ উপকূলীয় জনজীবন বিপর্যস্ত25

টানা বৃষ্টিতে শহর–গ্রাম পানিতে তলিয়ে গেছে, আয় রোজগার হারিয়ে মানবেতর জীবন দিনমজুর ও রিকশাচালকদের; বাজারে নেই বেচাকেনা, কৃষক–দোকানি সবাই দিশেহারা।

জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে জনজীবনে চরম বিপর্যায় নেমে এসেছে। নদ-নদী, খাল-বিল উপচে পড়া পানিতে থৈ থৈ করছে চারপাশ। দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম সংকটে।

জীবিকার তাগিদে বাইরে বের হলেও মিলছে না কাঙ্ক্ষিত কাজ। অনেকেই দিনভর বসে থেকেও উপার্জনশূন্য অবস্থায় বাড়ি ফিরছেন। অটোরিকশাচালক জহিরুল বলেন, “একটানা তিন-চার দিন ধরে বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না। সারাদিন বসে থাকি, দু-একজন যাত্রী পেলেও ভাড়া দিতে চায় না। ঘরে মা, স্ত্রী, ভাইবোন নিয়ে খুব কষ্টে আছি।”

গলাচিপা উপজেলার শহরগুলোতে দোকানপাট খোলা থাকলেও কেনাবেচা একেবারেই নেই বললেই চলে। বাজারের এক পুরোনো চায়ের দোকানদার মিন্টু জানান, “চায়ের কাপে প্রতিদিন টুনটুন শব্দ থাকলেও এখন চুলা জ্বলে কিন্তু বেচাকেনা নেই বললেই চলে।”

বর্ষাকালীন সবজির উৎপাদন থাকলেও ক্রেতা না থাকায় কৃষকরা বিপাকে পড়েছেন। উপজেলা সরকারি হাসপাতালে কিছু রোগীর চাপ থাকলেও, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী প্রায় নেই বললেই চলে।

সরকারি দপ্তরগুলোতে সীমিত আকারে স্বাভাবিক কার্যক্রম চললেও বেশিরভাগ বেসরকারি অফিস বৈরী আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। ঈদুল আজহার সরকারি ছুটির কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহ বন্ধ থাকায় শিক্ষার্থীরা আপাতত এ দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গলাচিপা উপজেলায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও দু’একদিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০