admim
১৪ মে ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। আজ বুধবার সাম্য হত্যার প্রতিবাদ মিছিলে এই দাবি জানায় ছাত্রদল।

বুধাবর দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ ছাত্রদলের।

পরীক্ষিত নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ নিষ্ক্রিয় ছিল।

মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। হত্যার ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ ডিএমপির শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সাম্য হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১০

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১১

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৩

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৪

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৬

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

১৭

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১৯

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

২০