admim
৩১ মে ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামাক নয়, টেকসই কৃষির পথে শৈলকুপার অঙ্গীকার

জেলা প্রতিনিধি : তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ মে শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল সালেহীন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, শৈলকুপা থানার (ওসি তদন্ত) শাকিল আহমেদ, সাংবাদিক আব্দুল জাব্বার, সাংবাদিক ওয়ালিউল্লাহ এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, তামাক একটি নীরব ঘাতক। এটি ব্যক্তির স্বাস্থ্য নষ্ট করার পাশাপাশি পরিবেশ ও অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, তামাক চাষ মাটির উর্বরতা ও ফসলের জন্য ক্ষতিকর। কৃষকদের তামাক চাষ থেকে বিরত রেখে বিকল্প লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, তামাক কোম্পানিগুলো নানা কৌশলে কৃষকদের প্রলুব্ধ করে যাচ্ছে। এ চক্রান্ত প্রতিরোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে শক্ত অবস্থান নিতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহকে তামাকবিরোধী প্রচারে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মসূচিতে একটি সচেতনতামূলক র‍্যালিও বের হয়, যেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সমাজসেবীরা অংশ নেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতি সম্পর্কে সচেতন করতে সহায়ক হবে এবং একটি সুস্থ, সবল ও তামাকমুক্ত সমাজ গঠনে সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে

মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

তাপপ্রবাহে বাংলাদেশে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি, ঝুঁকিতে লাখো চাকরিজীবী

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

মানহানি মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আন্দোলনকারীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ কঙ্গনার, পালটা জবাব অভিজিতের

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না স্ত্রী-কন্যার

১০

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

১১

সহসাই কাটছে না গ্যাস সংকট

১২

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

১৩

বিশ্ব বাঘ দিবস আজ

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

১৬

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

১৭

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

১৮

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

১৯

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

২০