admim
১৮ অগাস্ট ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই যুবকের প্যান্টের পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

দুই যুবকের প্যান্টের পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ
দুই যুবকের প্যান্টের পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

জেলা প্রতিনিধিঃ দুই যুবকের প্যান্টের পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ, যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে, আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হালিম ও শহিদুলকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮৩১ গ্রাম।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- তারা স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া (কেরাণীগঞ্জ) এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০