news desk
২৯ অক্টোবর ২০২০, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে চলবে উন্নয়ন প্রকল্প : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্প চালানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,অনেক উন্নয়নের কাজ অন্যের কাছ থেকে ধার না এনে নিজেদের অর্থায়নে করতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের ব্যাংক থেকে লোন নিয়েই কাজ করাতে পারি। অন্তত কিছু কাজ আমরা নিজেরা করবো, যেন আর বাইরে যেতে না হয়।

বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে বিএবির পক্ষ থেকে কম্বল প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, এখন প্রস্তুতি চলছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। কারো কাছ থেকে ধার না করে, হাত না পেতে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবে। মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে সম্মান নিয়ে চলতে চাই।ব্যাংক থেকে ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্প চালানোর ব্যাপারে শিগগিরই ব্যাংকগুলোকে জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের দায়িত্বের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই ১৯৯৬ সালে যখন সরকারে এসেছি, তখন থেকেই বেসরকারি খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছি। তাদের সব ধরনের কাজ করার ব্যাপক সুযোগসহ বিভিন্ন ক্ষেত্র আমরা প্রস্তুত করে দিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০