Publisher
১০ জুলাই ২০২৩, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়

নাটোর প্রতিনিধি: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষের তাদের প্রতি আর কোনো আস্থা নেই। দেশের মানুষ এই দুটি দলকে আর পছন্দ করে না, তাদের আর ক্ষমতাও দেখতে চায় না। দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রতিটি নেতাকর্মীকে সেভাবেই কাজ করতে হবে।

সোমবার নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লোকজন কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। আর বিএনপির আমলে তারা বিদ্যুতের জন্য মানুষকে হত্যা করেছে। মুখে উন্নয়নের কথা বললেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করেনি। কমিশন খাওয়ার জন্য তারা বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। তাদের কারণেই কানাডায় বেগমপাড়ার জন্ম হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা জাতিকে বেকার হিসেবে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, কর্মসংস্থান সৃষ্টি করে না, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, গ্রামের উন্নয়নের জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন। তিনিই গরিব মানুষের জন্য গুচ্ছগ্রাম তৈরি করেছেন।

সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারায় দলের মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম জহির, মো. মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য- শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন প্রমুখ। নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে সোমবার বেলা ১১টায় শুরু হওয়া নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আলা উদ্দিন মৃধা। দীর্ঘ ২১ বছর পর নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০