Publisher
১৪ জুন ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকিং খাতে তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২৪৫ জন।

গত বছরের ডিসেম্বরে কোটিপতি আমানতকারী ছিল ১ লাখ ৯ হাজার ৯৪৭ জন। গত মার্চে তা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ১০ হাজার ১৯২ জনে। উক্ত সময়ে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধির হার কমলেও কোটপতি আমানতকারীদের সংখ্যা বেড়েছে। এর আগে এই আর আরও বেশি করে বাড়তো। ১ হাজার ৭০০ থেকে ২ হাজার পর্যন্ত বাড়ার নজির রয়েছে। তবে গত জুনের তুলনায় সেপ্টেম্বরে এ সংখ্যা কিছুটা কমেছিল।

মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে প্রতিবেদনটি প্রকাশ করে।

গত বছরের মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৯৭ জন। এক বছরের হিসাবে বেড়েছে ৬ হাজার ৫৯৫ জন।

প্রতিবেদন বিশ্লেষনে দেখা যায়, কোটিপতি আমানতকারীদের ১০টি ক্যটাগরির মধ্যে ২টি ক্যাটাগরিতে আমানতকারী কমেছে। বাকি ৮টি ক্যাটাগরিতে আমানত বেড়েছে। এর মধ্যে ১ কোটির বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা গত ডিসেম্বরে ছিল ৮৭ হাজার ১৬৭ জন।

গত মার্চে তা কমে ৮৭ হাজার ১০১ জনে দাড়িয়েছে। তিন মাসে কমেছে ৬৬ জন। ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর সংখ্যা গত ডিসেম্বরে ছিল ১ হাজার ৭৬২ জন। গত মাসে তা ৪ জন কমে দাড়িয়েছে ১ হাজার ৭৫৮ জনে।

বাকি ৮টি ক্যাটাগরির মধ্যে ৫ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা গত ডিসেম্বরে ছিল ১১ হাজার ৯৪৫ জন। গত মার্চে তা বেড়ে দাড়িয়েছে ১২ হাজার ৪০ জনে। ওই সময়ে এই ক্যাটাগরিতে আমানতকারী বেড়েছে ৯৫ জন।

১০ কোটির বেশি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ৩ হাজার ৮৪৫ জন। গত মার্চে তা বেড়ে দাড়িয়েছে ৩ হাজার ৮৭৫ জনে। আলোচ্য সময়ে বেড়েছে ৩০ জন। ১৫ কোটির বেশি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত আমানতাকরীর সংখ্যা গত ডিসেম্বরে ছিল ১ হাজার ৮৩৩ জন। গত মার্চে তা বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৮৭৪ জনে। আলোচ্য সময়ে বেড়েছে ৪১ জন।

একই সময়ের ব্যবধানে ২০ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ১ হাজার ১৪৩ জন থেকে বেড়ে ১ হাজার ১৪৫ জন হয়েছে। আলোচ্য সময়ে বেড়েছে ২ জন।

২৫ কোটির বেশি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৮৮৭ জন থেকে বেড়ে ৯২৭ জন হয়েছে। তিন মাসে বেড়েছে ৪০ জন।

৩০ কোটির বেশি থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৪৭২ জন থেকে বেড়ে ৪৯৯ জন হয়েছে। আলোচ্য সময়ে বেড়েছে ৭২ জন।

৩৫ কোটির বেশি থেকে ৪০ কোটি টাকার আমানতকারীর সংখ্যা ৩১৫ জন থেকে বেড়ে ৩২৭ জন হয়েছে। তিন মাসে বেড়েছে ১২ জন।

৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৫৭৭ জন থেকে বেড়ে হয়েছে ৬৪৬ জন। আলোচ্য সময়ে বেড়েছে ৬৯ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০