news desk
১২ সেপ্টেম্বর ২০২০, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন একই পরিষদের ১১জন সদস্যরা। সদস্যদের সম্মানীভাতা প্রদান না করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনাস্থা প্রস্তাবটি দাখিল করা হয়েছে। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগ সুত্রে জানা গেছে, ৩৮ মাস ধরে সদস্যদের সম্মানীভাতা আটকে রাখা, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাট, খেয়াঘাট ও খোয়াড় ইজারা, ইটভাটাসহ বিভিন্ন খাতের আদায়কৃত টাকা পরিষদের হিসাব খাতায় কোন উল্লেখ নেই। পরিষদ সদস্যদের সঙ্গে সমন্বয় না করেই এলজিএসপি, কাবিখা, কাবিটা, এডিবিসহ সরকারি বরাদ্দকৃত অর্থ নিজের ইচ্ছেমত খরচ ও আত্মসাৎ করেন।

এছাড়া টিআর ও কাবিখা প্রকল্পের কাজসহ বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানে অনিয়ম করেছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এমনকি ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত ১% টাকার কোন কাজ না করেই আত্মসাৎ করেন তিনি। ১০ কেজির চালের কার্ড প্রকৃত দরিদ্রদের মাঝে বরাদ্দ না দিয়ে চেয়ারম্যানের নিজস্ব লোক ও বিত্তশালীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক। ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কাল্পনিক তথ্য উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করতে এসব অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম বলেন, এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০