news desk
১২ এপ্রিল ২০২০, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় যুব-ছাত্র ও তরুনদের উদ্যোগে ত্রান বিতরণ

নওগাঁ প্রতিনিধি: ভয়াবহ রুপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে আছে মানুষ। প্রশাসনের তরফ থেকে করোনা মোকাবেলায় সচেতনতামুলক প্রচার-প্রচারণা করা হচ্ছে। করোনায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। খেটে খাওয়া এসব মানুষ এখন নিরুপায় হয়ে হাত গুটিয়ে বাড়িতে বসে আছেন।

‘এখনই সময় মানুষ মানুষের পাশে দাঁড়ানো’ স্লোগানে নওগাঁয় অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় নওগাঁ শহরের বিভিন্ন মহল্লায় ‘যুব-ছাত্র এবং তরুণদের’ উদ্যোগে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দেয়া হয়েছে। ত্রানের সাথে করোনা সচেতনতামুলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

নওগাঁ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ত্রান পরিচালনা কমিটির আহ্বায়ক মো: কবির আলম (লিটন) এর নেতৃত্বে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ত্রান পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সোহাগ আলী, সহ-সাধারন সম্পাদক নাফিউল ইসলাম নাফিজ এবং ত্রান পরিচালনা কমিটির সদস্য জয়, রাসেল, শাহিন, রফিক, সাগর, মান্নান এবং মুহিদ প্রায় দেড়শতাধিক অসহায়দের বাড়িতে ত্রাণ সামগ্রি দেন।
এসময় উপস্থিত ছিলেন, শহরের ডিগ্রী মোড় সমাজ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মুদিক (খুশি)।

নওগাঁ শহরের বাঙ্গাঁবাড়িয়া মহল্লার কলেজপাড়ার গৃহবধু আকলিমা বলেন, ছাত্রাবাসে কাজ করেন। প্রায় মাসখানেক হতে চললো কলেজ বন্ধ। ছাত্ররা সবাই বাড়ি গেছে। ঘরে যা একটু খাবার ছিল শেষ। সরকার বা পৌরসভা থেকে এখনো কোন ত্রান দেয়া হয়নি। রাত ৮টার দিকে বাড়ি এসে ডিগ্রীর মোড়ের ছেলেরা ৫কেজি চাল দিয়ে গেছে।

নওগাঁ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ত্রান পরিচালনা কমিটির আহŸায়ক মো: কবির আলম (লিটন) বলেন, আমরা রাতের আধারে অসহায়দের বাড়িতে ত্রান পৌছে দিচ্ছি। অনেক পরিবার আছে যারা এখনো ত্রান পাইনি। আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করেছি ত্রান দেয়ার। একটি ছোট পরিবার এক সপ্তাহ চলে যাবে। এছাড়া করোনা পরিস্থিতিতে আমরা মানুষদের সচেতন করছি ঘরের বাহিরে বের না হয়ে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০