Ritesh Beghi
৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে গত নভেম্বর মাসে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে এক ব্যক্তিকে ৫ কোটি টাকা এবং তিনটি প্রতিষ্ঠানকে ১১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।kfq

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে ইস্যু হওয়া পৃথক চারটি আদেশে এই জরিমানা আরোপ করা হয়। অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে আদেশ জারি হয় গত ১৬ নভেম্বর এবং তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদেশ জারি হয় গত ৬ নভেম্বর।

অর্থদণ্ডে দন্ডিত ব্যক্তি হলেন, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, যাকে ৫ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলাম এন্টারপ্রাইজকে ৫ কোটি ২৫ লাখ টাকা, রাইয়ান ট্রেডিংকে ২ কোটি ৭৩ লাখ টাকা এবং ফারুক এন্টারপ্রাইজকে ৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার লেননেদ চিত্র বিশ্লেষণে তাদের কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৯৬ এর সেকশন ২২ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই, কমিশন উল্লেখিত অর্ডিনেন্স ও আইনের ক্ষমতাবলে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করেছে।

আদেশে বলা হয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। অন্যথায় কমিশন সিকিউরিটিজ আইন অনুযায়ী তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০