Publisher
৫ অক্টোবর ২০২৩, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

না:গ‌ঞ্জে পূজা মন্ডপ ভেঙ্গে দিয়ে আসন্ন দূর্গা পূজা আয়োজনে বাঁধা সৃষ্টি

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিল পূজা মন্ডপ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক এবং পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে বৈঠক করেছেন।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তারা ঘঁটনাস্থলে যান এবং সন্ধ্যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে বৈঠকে অংশ নেন। এ সময় সকলের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিল পূজা মন্ডপে দীর্ঘ ৮১ বছর যাবত শারদীয় দূর্গোৎসব পালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে মিলটির মালিক দাবিদার নীট কনসার্ন গ্রুপ পূজা মন্ডপটি ভেঙ্গে দিয়ে আসন্ন দূর্গা পূজা আয়োজনে বাঁধার সৃষ্টি করছে। এতে করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়রা তাদের ঐতিহ্য মেনে নির্দিষ্ট স্থানেই পূজা আয়োজনের দাবি জানায়।

স্থানীয়দের দাবির মুখে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ একাধিকবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেছেন।

বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সহ সভাপতি ডিএন চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক এড. অশোক রঞ্জন মন্ডল ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রজত কুমার সুর রাজু নারায়ণগঞ্জে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাশ, সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ দাস, মহানগরের সভাপতি লিটন পালসহ নেতৃবৃন্দ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সাথে নিয়ে স্থানীয় সনাতন সম্প্রদায়ের সাথে কথা বলেন এবং আসন্ন শারদীয় দূর্গোৎসব পালনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদেও সহ সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন দাস, পূজা পরিষদ নেতা তপন গোপ সাধু, তপন দে, দুলাল দাস, রিপন রুদ্রসহ জেলা ও মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০