Ritesh Beghi
১৩ জুন ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) ও সহযোগী শাহিন মিয়া (৩৮)। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় ভুক্তভোগী নারী তার স্বামী সন্তান নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ১০ জুন বিকাল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করা অবস্থায় মো. শহীদ ও সহযোগী শাহিন মিয়া তার মুখ চেপে ধরে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে তার হাত ও মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে তিনি বাসায় ফিরে যান। সন্ধ্যার পর তার স্বামী কর্মস্থল থেকে বাড়িতে ফিরে এলে পুরো ঘটনাটি তাকে অবহিত করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পরে পুলিশ শুক্রবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. শহীদ ও শাহীনকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১২

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৩

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৪

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৫

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৭

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১৮

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১৯

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

২০