news desk
৯ অক্টোবর ২০২০, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী শহর যুবদলের চার নেতার পদত্যাগ

নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নালিতাবাড়ী শহর শাখার নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন একজন যুগ্ম-আহবায়কসহ মোট চার নেতা। শুক্রবার (৯ অক্টোবর) পদত্যাগকারী চার নেতা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে যুবদলের জেলা কমিটি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনগড়া কমিটি প্রদানের অভিযোগ এনে পদত্যাগকারী নেতারা হলেন- নবগঠিত শহর যুবদলের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য আমিরুল ইসলাম, সদস্য সামেদুল ইসলাম ও সদস্য বাদশা মিয়া।
পদত্যাগী এ নেতারা গণমাধ্যমকে জানান, গেল ৩০ সেপ্টেম্বর যুবদলের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা স্বাক্ষরিত নালিতাবাড়ী শহর যুবদলের একটি কমিটি প্রকাশ করা হয়। প্রকাশিত ওই কমিটি কতিপয় যুবদল নেতা তাদের পকেটের কর্মীদের দিয়ে মনগড়া কমিটি করেছেন। এছাড়াও ওই কমিটিতে যোগানিয়া ইউনিয়নের একজনকে শহর যুবদলের আহবায়ক এবং মরিচপুরান ইউনিয়ন, বাঘবেড় ইউনিয়ন ও নালিতাবাড়ী ইউনিয়নের বাসিন্দা তিন জনকে যুগ্ম-আহবায়ক রাখা হয়েছে। যা সংগঠনের বিধিমালা পরিপন্থি। তারা আরও বলেন, যেখানে শহরে বসবাসকারী অসংখ্য ত্যাগী যুবনেতা রয়েছে সেখানে তাদের বাইরে রেখে গ্রাম থেকে শহর কমিটিতে আনা হয়েছে শুধুমাত্র স্বজনপ্রীতির মাধ্যমে।
এছাড়াও গঠিত যুবদলের শহর কমিটিতে সিনিয়রদের টপকে জুনিয়রদের নাম আগে উল্লেখ করে সিনিয়রদের অপমান করা হয়েছে। দলের এমন ক্রান্তি লগ্নেও যে কমিটি স্বজনপ্রীতি ও অনৈতিকভাবে দেওয়া হয় সে কমিটিতে আমরা থাকতে চাই না। আমরা বিভিন্ন সময় দলের জন্য বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ছাড়াও কেউ কেউ একাধিক মামলায় কারাবরণ করেছি। এরপরও কমিটি গঠনে আমাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ জানান, আমার কাছে যেহেতু এখনও কোন পদত্যাগের কাগজ আসেনি তাই এমতাবস্থায় এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০