news desk
১৩ জানুয়ারী ২০২১, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে:খাদ্যমন্ত্রী

নওগাঁ সংবাদদাতা : কেউ যেন খাদ্য মজুদ ও খাদ্যে ভেজাল দিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি আরো বলেন, সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক ক্যারভান রোড়-শো অনুষ্ঠানে ভিড়িও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সরকারি কর্মকর্তা, ডাক্তার জনপ্রতিনিধিসহ সবাই মিলে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করে যাব। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিরাপদ খাদ্য সরবরাহ, পুষ্টি সরবরাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা আমরা গ্রহণ করবো।

মন্ত্রী আরো বলেন, প্রথম থেকে নতুন প্রজন্মকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন ও মাদকের বিরুদ্ধে সচেতন করতে হবে। স্কুল-কলেজে প্রথম ক্লাসে অন্তত ৫ মিনিট করে নিরাপদ খাদ্য ও মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে ওইসব ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের বাবা-মাকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করতে পারবেন। এবং শুক্রবার জুম্মার নামাজে আগে ৫ মিনিট করে নিরাপদ খাদ্য ও মাদকের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানান। তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশকে প্রতিটা সেক্টরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব ও জনগণকে নিরাপদ খাদ্য দিতে পারব।

সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা খাদ্যে ভেজাল দিবে তারা সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার পরপরই ঘোষণা দিয়েছিলেন মজুদদারি, কালোবাজারি এবং খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে স্পেশাল মামলা করার কথা। এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐের ও কথা বলেছিলেন।

এসময় মন্ত্রী হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন রেস্টুরেন্টের মান উন্নয়ন ও খাবারের মান উন্নয়ন করতে হবে এবং রেস্টুরেন্টে রান্নাঘর, গ্লাস প্লেট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যিনি রান্না করবে তাকেও জীবাণুমুক্ত রাখার আহŸান জানান মন্ত্রী।

এসময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার, নওগাঁর নিরাপদ খাদ্য অফিসার আদ্দা আন সিনা, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান, সহকারী ভূমি অফিসার, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা, ও হোটেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০