Publisher
২৭ জুন ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে ফল যা-ই হোক ভারত ও বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক অটুট থাকবে

অনলাইন ডেস্ক: ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী নির্বাচনে ফল যা-ই হোক না কেন, তাতে ভারত ও বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে, তা অটুট থাকবে।

রোববার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত জি-২০ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চেম্বারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর, টেকনোলজিক্যাল রোল, বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ, আগামীর ব্যবসায়িক সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন হর্ষবর্ধন শ্রিংলা।

শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত। গত ১৫ বছর ধরে দুই দেশের সম্পর্কে আমার কাজ করার সুযোগ হয়েছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক এবং মৈত্রীর বন্ধন আছে, যেমন বলা যায় ব্যবসায়িক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। যোগাযোগ বেড়েছে। দুই দেশের মানুষে মধ্যেও সম্পর্কের উন্নতি হয়েছে। তাই আগামী নির্বাচনে ফল যা-ই হোক না কেন, এতে ভারত ও বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে, তা অটুট থাকবে।

অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে লেখা ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির লেখক সিকিম ইউনিভার্সিটির অধ্যাপক ড. দ্বীপমালা রোকা। এর আগে চলতি বছরের এপ্রিলে দার্জিলিংয়ে বইটির ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। কলকাতায় বাংলা ভাষায় হলো। নেপালি ভাষাতেও বইটি প্রকাশ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকাশ আগরওয়াল, রাজীব সিংসহ শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এছাড়া ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব প্রেস শ্রী রঞ্জন সেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০