Publisher
২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে যেনো ভোটারদের মতামতের প্রতিফলন হয় : মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার ব্যাপারে নির্বাচন কমিশন কথা রাখবে। আশা করছি, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচনে যেনো ভোটারদের মতামতের প্রতিফলন হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যার এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এসব কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের গেলো রাতে আপন ভাবী বেগম রওশন এরশাদের সাথে বৈঠক করেছেন। এটা তাদের পারিবারিক বিষয়, তিনি একা গিয়েছেন। দলীয় কিছু হলে পার্টি মহাসচিব হিসেবে আমাকে যেতে হতো। আমি আসলে ঐ বৈঠকের বিষয়ে জানিই না। রাজনৈতিক বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা তা আমি জানি না। তিনি বলেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক রেগম রওশন এরশাদ, তাঁর ছেলে সাদ এরশাদ এবং ডাঃ কে আর ইসলাম যদি নির্বাচন করেন আমরা মনোনয়ন ফরম দেবো, তাদের স্বাগত জানাবো। আমরা চাই বেগম রওশন এরশাদ যেনো নির্বাচনে আসেন। আমরা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো।

তিনি বলেন, যারা দল করেন তারা দলীয় মনোনয়ন ফরম নিয়েছে এবং তাদের সাক্ষাতকার গ্রহণ চলছে। তাদের মধ্য থেকে কাকে কাকে মনোনয়ন দেয়া হবে তা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবেন। জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোয় কোন বিভেদ নেই। জিএম কাদের এর নেতৃত্বের বাইরে কেউ নেই। জাতীয় পার্টি এখন যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী। জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে দ্বিধা-দ্বন্দের অবকাশ নেই। তিনি আরো বলেন, সংসদীয় দল আর পার্টি এক নয়। সংসদীয় দলের সদস্যদের মেয়াদ শেষ। পার্টির কাজ পার্টি করছে, এর সাথে সংসদীয় দলের কোন সম্পর্ক নেই। আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি নির্বাচন করলে আমরা স্বাগত জানাই। আশা করছি, প্রার্থী বাছাই শেষে আগামীকাল বিকেলে প্রার্থী তালিকা ঘোষাণা করতে পারবো। কম-বেশি তিনশো আসনেই আমাদের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- কো- চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার, মোবারক হোসেন দুলু, তারেক আহমেদ আদেল, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, লুৎফুর রেজা খোকন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, মোঃ আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, মাখন সরকার, ইউসুফ আজগর, দফতর সম্পাদক সুলতান মাহমদু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০