Publisher
১৮ মে ২০২৩, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর উদ্বেগের কড়া সমালোচনা করলেন মেনন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর উদ্বেগের কড়া সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই যখন সাফল্যের মুখ দেখছিল, তখন আসে সেনাশাসন। সেই সেনাশাসন নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছিল আমাদের সামনে। তারা নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলেছিল। আমার যেসব বিদেশি বন্ধু আজ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন, তাদের প্রতি আমার জিজ্ঞাসা, সেদিন আপনারা কোন প্রেসক্রিপশন দিয়েছিলেন? আপনারা সেদিন দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রেসক্রিপশন দিয়েছিলেন, যাতে সেনাবাহিনী অংশীদার হবে। আপনারা মাইনাস টু থিওরি দিয়েছিলেন। যার মাধ্যমে দুই নেত্রীকে অপসারণ করা হবে এবং সেনার অধীনে কিংস পার্টি গঠন করা হবে। আমরা এগুলো ভুলিনি।’

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বছরব্যাপী ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন তার বক্তব্যে দেশে বিতর্কিত সব নির্বাচনের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের কড়া সমালোচনা করেন।

পার্টির পলিট ব্যুরো সদস্য কামরূল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পার্টির পলিট ব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, নূর আহমেদ বকুল, মাহমুদুর রহমান মানিক, সুশান্ত দাস প্রমুখ। গত বছরের ১৭ মে ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০