admim
১৫ জুন ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত25

পঞ্চগড় সীমান্তে নিহত হন রাজু ইসলাম নামে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি যুবক। স্থানীয়রা দাবি করছেন, তাকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে রাজু ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি রাজু ইসলামের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে। তবে বিএসএফের গুলিতে কারো নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ জুন) দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রাজু ইসলাম ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনের সঙ্গে গরু আনতে যান রাজু। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। পরে পালিয়ে আসার সময় বিএসএফ গুলি করলে রাজুর দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাজুর সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ির বাইরে রেখে পালিয়ে যান। এ সময় রাজুর চিৎকারে পরিবারের সদস্যরা বাইরে আসেন। তারা আহত অবস্থায় রাজুকে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাসিবুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করে বলেন রাজু ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন। রাত ৩টার দিকে রংপুরে নিয়ে যাওয়ার সময় দেবীগঞ্জের কাছাকাছি গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরে তাকে বাড়িতে নিয়ে আসেন। তার এক ছেলে, দুই মেয়ে এবং অন্তঃসত্ত্বা স্ত্রী আছে।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সাইয়েদ নুর-ই-আলম বলেন, রাজুর বাবা-মা আমাকে বলেছেন, রাজু রাত ১২টা পর্যন্ত বাড়িতে ছিলেন। তিনি কখন গেছেন এটা তারা পরিবারের লোকজন কিছুই বলতে পারেন না। আহত অবস্থায় তাকে কে বা কারা রেখে গেছেন এ ব্যাপারেও তারা কিছুই বলতে পারেন না।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, আমরা রাজুর দুই পায়ে সুস্পষ্টভাবে গুলির চিহ্ন পেয়েছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আমরা মামলা করবো।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা কেউ কোনো গুলির শব্দ শোনেননি। সেখানে আমাদের টহল টিম ছিল, তারাও কোনো ধরনের গুলির শব্দ শোনেনি। বিএসএফের সঙ্গে কথা বলেছি, তারাও কোনো গুলির ঘটনার কথা বলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০