admim
১৭ অগাস্ট ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ

পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ
পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ

অনলাইন ডেস্কঃ পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর ব্যাংকের অভ্যন্তরে চাপ বৃদ্ধি ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিরোধের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন তিনি। ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশে চলমান টানাপোড়েনের মধ্যেই তার এই সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে।

শেখ মোহাম্মদ মারুফ ২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দেন। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং আগামী সোমবার পর্ষদ সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

পদত্যাগের বিষয়ে শেখ মোহাম্মদ মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগের পর, ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে কে আসবেন- সে বিষয়ে ব্যাংকিং মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০