news desk
২৬ ফেব্রুয়ারী ২০২১, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কেটে দিলেন স্ত্রী

পরিকীয়ার অভিযোগ এনে ধারালো দা দিয়ে কুপিয়ে ঘুমন্ত স্বামী রাসেল মিয়ার (৩২) লিঙ্গ কর্তন করে দেয়ার অভিযোগ উঠেছে তারই স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে। এসময় স্ত্রীর ধারালো দা-এর কোপে স্বামী রাসেলের মুখমন্ডলসহ দুই পায়ের উরু গুরুতর জখম হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ঘটনাটি নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।
এর আগে ঐদিন ভোর রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ খালিশা গ্রামে ঘটনাটি ঘটে। এরপর দুপুরে রাসেলের স্ত্রী অভিযুক্ত খাদিজাকে আটক করেছে থানা পুলিশ। রাসেল ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহজামান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, তিন বছর আগে পাশ্ববর্তী মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের কৃষক নুর ইসলামের মেয়ে খাদিজার (২৩) সাথে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। গত কয়েক মাস আগে রাসেল পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ তুলেন তার স্ত্রী খাদিজা। এরপর থেকে এ নিয়ে প্রায়ই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
এ বিষয়ে গত বুধবার রাতে উভয় পরিবার বসে আপোষ-মিমাংসাও করে দেন। কিন্তু এতে ক্ষান্ত হয়নি স্ত্রী খাদিজা। সে ওই রাতেই ভোরের দিকে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামী রাসেলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় রাসেলের আত্মচিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী খাদিজাকে আটক করে তার বিরুদ্ধে মামলা হয়েছ।

মোঃ ইউনুস আলী,
লালমনিরহাট প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০