news desk
১৩ ফেব্রুয়ারী ২০২১, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিকনিকের লঞ্চে মাদক জুয়া অসামাজিক কাজ, র‍্যাবের অভিযান আটক ৯৬, লঞ্চ জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার সদরঘাট থেকে  পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে ৪৯ জন নারী ও ৪৭ জন পুরুষ।

শুক্রবার(১২ ফেব্রুয়ারী) দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে এমভি রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটিতে অভিযান চালিয়ে তাদের আটক ও লঞ্চটি জব্দ করা হয়। পরে ৮৯ জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, ১০ জনের বিরুদ্ধে জুয়া খেলা ও ৭ জনের বিরুদ্ধে মাদকের অভিযোগে মামলা দায়ের করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুজ্জামান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। শনিবার সকালে গ্রেফতারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এমভি রয়েল ক্রুজ-২ বিলাসবহুল লঞ্চটিতে পিকনিকের নামে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত হবে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের কয়েকজন সদস্য যাত্রীবেশে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে এমভি রয়েল ক্রুজ-২ লঞ্চে অবস্থান নেন।<br>

লঞ্চ ছাড়ার পর লঞ্চে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হলে লঞ্চে অবস্থানরত র‌্যাব সদস্যরা লঞ্চটি থামাতে চেষ্টা করেন। কিন্তু লঞ্চের ক্রুরা অসহযোগিতা করলে র‌্যাবের আরেকটি দল দুটি ট্রলারযোগে পানগাঁও গুদারাঘাট বরাবর মাঝনদীতে লঞ্চটিকে আটক করতে সক্ষম হয়।<br>

পরে লঞ্চটিতে আভিযান চালিয়ে মাদকের অভিযোগে ৭ জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ১০৫ লিটার দেশীয় চোলাই মদ, ২ লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ১০ জনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার এবং তাদের কাছ থেকে জুয়া খেলার বোর্ড, ৮৩২ পিস কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়াও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৯ নারী ও ৪০ পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।
র‌্যাব জানায়, ঢাকার ক্যাসিনো ক্লাবগুলো বন্ধ থাকায় কিছু অসাধু লোক অভিনব উপায়ে নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে মাদক বিক্রয়, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।<br>

এদিকে পিকনিকের লঞ্চে এভাবে গণহারে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রেফতারকৃতদের স্বজনরা। তাদের দাবি, লঞ্চে হাতেগোনা কয়েকজন হয়তো মদ জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু র‌্যাব ঢালাওভাবে সবাইকে অপরাধী বানিয়ে দিয়েছে।<br>

গ্রেফতার মোজাম্মেলের বড়ভাই মজিবর রহমান জানান, তার ভাই সিএনজিচালক। শুক্রবার বন্ধের দিন হওয়ায় বন্ধুদের সঙ্গে ওই লঞ্চে পিকনিকে যায়। কিন্তু তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এটা মোটেও সঠিক নয়, মোজাম্মেল এরকম মানুষ না।

মাদক মামলায় গ্রেফতার ইলিয়াসের ভাই হাসান জানান, তার ভাই বিড়ি-সিগারেট খায় না। অথচ সে নাকি মাদক গ্রহণ করেছে। তাকে মাদক মামলায় জড়িয়েছে র‌্যাব।

টঙ্গী থেকে আসা সাহিদা বেগম বলেন, ৯৬ জনের মধ্যে তার নবম শ্রেণি পড়ুয়া মেয়েও রয়েছে। মেয়ে তার এক বান্ধবীর মাধ্যমে পিকনিকে এসেছিল। পরে জানতে পারি আমার মেয়েসহ লঞ্চে উপস্থিত সব নারীকে অভিযুক্ত করে মামলা দিয়েছে র‌্যাব। আমি এর প্রতিবাদ জানাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০