Publisher
২৭ মে ২০২১, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে হঠাৎ পদ্মায় ভাঙ্গন, হুঁমকিতে কয়েকটি গ্রাম

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুরে হঠাৎ পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় জেলা সদরের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। ইতোমধ্যে শহরতলীর গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার একশত মিটার অংশ ভেঙে পড়েছে।

সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান গণমাধ্যমকে জানান, গত দুদিনে হঠাৎ করে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তার ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদী ভাঙন দেখা দিয়েছে।

এছাড়া নর্থচ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় একশত মিটার নদীর গর্ভে চলে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুতই পদ্মার এ অংশের ভাঙন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০