news desk
২১ মার্চ ২০২০, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে হোম কোয়ারেন্টাইনদের বাড়ি ষ্টিকার মেরে দিচ্ছে পুলিশ

ফরিদপুর : করোনা ভাইরাসে আক্রান্ত হোম কোয়ারেন্টাইনদের ক্ষেত্রে ব্যতিক্রম  উদ্দ্যেগ গ্রহণ করেছে ফরিদপুরের পুলিশ প্রশাসন । নতুন হোম কোয়ারেন্টাইনে থাকাদের বাড়ি বাড়ি গিয়ে জেলা পুলিশের সদস্যরা ষ্টিকার দিয়ে চিহৃত করে দিচ্ছেন। এরফলে এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তর ক্ষেত্রে ব্যপক জনসচেতনা পরিলক্ষিত হচ্ছে।

উল্লেখ্য, ফরিদপুর জেলায় গত ৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৪৪টি দেশ থেকে ফেরা ৩০৬৩ জন বিদেশ ফেরতের মধ্যে শনিবার পর্যন্ত ৮৬৭ জন হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় নেয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে আরও  ১৪৮ জনকে।

আজ শনিবার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ফরিদপুর সদর উপজেলার কিছু হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের বাড়ি গিয়ে কথা বলেন এবং পুলিশ সুপার নিজেই বাড়িতে বাড়িতে গিয়ে ষ্টিকার লাগিয়ে দেন। এসময় বিদেশ ফেরতরা তাদের এই নির্দেশনা মেনা চলাসহ সকল কাজে সহযোগিতা করবেন বলেন পুলিশ সুপারকে কথা দেন।

এই বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এশিয়ান টাইমসকে বলেন,  জেলা পুলিশ বিদেশ ফেরতদের খোঁজে জেলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আমাদের উদ্যোগে জেলার নয়টি উপজেলার ৮১টি ইউনিয়নের জনসচেনতায় মাইকিং করার পাশাপাশি চলছে বিভিন্ন ধরনের প্রচারণা। তিনি বলেন ৩০৬৩ জন বিদেশ ফেরতদের মধ্যে ভারত থেকে এসেছে ১৭৫৫জন, ইটালি থেকে ২৫জন, চিন থেকে ০১জন, সিংগাপুর থেকে ৬৬জন, সৌদি আরব থেকে ৩১৩ জন সহ বাকিরা অন্যদেশের। আমরা চেষ্টা করছি অতি দ্রুত বাকিদের হোম কোয়ারেন্টাইনে নিয়ে আসা। তবে একটি কথা বিশেষভাবে না বললেই  নয় সবাইকে বাড়ি পাওয়া যাচ্ছে না। তাদের অনেকেই হয়তো ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের ব্যাপারেও কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০