news desk
১০ এপ্রিল ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর মেডিকেল কলেজে করোনা টেষ্টের পিসিআর মেশিন হস্তান্তর

মামুনুর রশিদ  :  অবশেষে ফরিদপুর মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি (অনুজীব বিদ্যা) বিভাগের ল্যাবে করোনা টেষ্টের জন্য যন্ত্রাংশ (পিসিআর) মেশিন হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে পাঠানো মেশিন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম গ্রহণ করেন। এই মেশিন হস্তান্তন্তের মাধ্যমে ফরিদপুরবাসীসহ এঅঞ্চলের মানুষের চাওয়া পাওয়ার বাস্তব প্রতিফলন বাস্তবে রুপদান পেল। ফরিদপুর মেডিকেল কলেজ সূত্রে জানাগেছে সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাস পরীক্ষার কাজ শুরু করতে পারবে ফরিদপুরে মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগ ।

 

এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ খবিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পাঠানো করোনা টেষ্টের জন্য পিসিআর মেশিন আজ সকাল ৯টায় তারা গ্রহণ করেন। এই বিষয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আজ কিংবা আগামীকাল সকালে ঢাকা থেকে এসে মেশিন লাগানোর কাজ শুরু করবে। আমরা খুব চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মেশিন লাগিয়ে পরীক্ষা শুরু করার জন্য।

 

তিনি বলেন, আমাদের ল্যাবের প্রস্তুতির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ আশরাফুল আলম করোনা টেষ্ট এর দায়িত্ব পালন করবেন। তিনি এ বিষয়ে খুবই এক্সপার্ট। তিনি ২/৩ মাস আগে ঢাকার আইইডিসিআর থেকে বদলি হয়ে বিভাগীয় প্রধান হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজে যোগ দিয়েছেন। আর এই বিভাগের প্রধান হিসেবে তার উপর এই দায়িত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ের আরও বলেন, পিসিআর মেশিন দ্রুত সময়ে আনার কৃতিত্বতের দাবিদার সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি মহোদয়ের। তার আন্তরিক চেষ্টায় আজ ফরিদপুর মেডিকেল কলেজে প্রতিষ্টিত হতে যাচ্ছে করোনা ভাইরাস টেষ্টের সকল কার্যক্রম।

 

উল্লেখ্য কয়েকদিন আগে সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি সাংবাদিকদের জানিয়ে ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি খুব দ্রুতই করোনা টেষ্ট শুরু হবে ফরিদপুরে। তার উদ্যোগেই ফরিদপুর মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হচ্ছে করোনা টেষ্টের জন্য নির্ধারিত স্থান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০